Loading ...
  • Sat, 07 Feb 2026, 05:40 am
আবহাওয়া ব্যানার

মহিপুরে মৎস্য আড়তে পাখি মাছ দেখতে উৎসুক জনতার ভীর

নিউজ রুম / ৫৪৮
বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া পটুয়াখালী।।

বঙ্গোপসাগরে জেলের জালে ধরাপরেছে তিনটি পাখি মাছ। এর একটির ওজন ৬০ কেজি ও অপর দুটির ওজন ১০ কেজি করে।
বৃহস্পতিবার ১৭ (ই আগষ্ট) সকালে মাছ তিনটি আলীপুর মৎস্য অবতরন কেন্দ্রের আব্দুল্লাহ ফিস আড়তে নিয়ে আসে জেলেরা। এসময় মাছ তিনটি দেখতে উৎসুক মানুষের ভীর পরে। তবে স্থানীয় বাজারে এ মাছের চাহীদা না থাকায় পটুয়াখালীর এক মৎস্য ব্যাবসায়ী মাছ ৩ টি দশহাজার টাকায় কিনে নিয়ে যায়। জেলেরা জানায়,তিনদিন আগে বঙ্গোপসাগরের সোনার চর সংলগ্ন এলাকায় মাহাবুব মাঝির জালে মাছ তিনটি ধরা পড়ে।

আন্তর্জাতিক মৎস্য গবেষনা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিস ইকো ফিস (২) এর সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন,এটির ইংরেজিতে এটি সেইলফিস বলাহয়। আর এর বৈজ্ঞানিক নাম ইস্টিউফোরাস প্লাইটাইপ্টেরাস। এটি সমুদ্রের সবচেয়ে দ্রুতগামী মাছ। এরা আত্মরক্ষার্থে যেকোন মুহুর্তে রং পরিবর্তন করতে পারে। সমুদ্রের তলদেশে শীতল যায়গায় বসবাস করে এই মাছ। এদের দেহের দৈর্ঘ্য ১০ ফিট এবং ওজন ২২০ কেজী পর্যন্ত হতে পারে।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, মাছটির নাম সেইল ফিস। দ্রুত গতির এ মাছ সাগরের গভীরে চলাচল করে। ঘন্টায় ১১০ কিলোমটির বেগে দৌড়াতে পারে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/