Loading ...
  • Sat, 02 মে 2026, 11:08 pm
আবহাওয়া ব্যানার

ধর্মীয় শিক্ষকের পরিবারকে ভয়ভীতি ও হুমকির প্রতিবাদে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

নিউজ রুম / ১১৯
মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

পটুয়াখালী প্রতিনিধি।।

পটুয়াখালীর দশমিনা উপজেলার পুর্ব আলীপুরা মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো.খলিলুর রহমান এর পরিবারকে ভয়ভীতি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার দুপুর ১২টায় দশমিনা রিপোর্টার্স ইউনিটিতে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে ধর্মীয় শিক্ষক মাওলানা মো.খলিলুর রহমান লিখিত বক্তব্যে বলেন, ১৭/১০/২০০০ইং তারিখ আবজাল ভুঁইয়ার থেকে এসএ-১০খতিয়ানের ২৩৬৯ দাগে সাড়ে ১৬শতাংশ জমি কবলা করি। জমি দেখলে বুঝিয়ে দেয়া। আমি নামজারি ও নিয়োমিত খাজনা পরিষদ করি এবং জমিতে সীমানা নির্ধারন ও বালু বরাট শেষে বসত ঘর নির্মানে গেলে আবজাল ভুঁইয়ার ছেলে সন্তানেরা বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছে। আমি জমি দখলের জন্য আদালতে মামলা দায়ের করলে আদালত কাগজপত্র পর্যালচনা শেষে আমার পক্ষে রায় প্রদান করেন। আদালতের রায় তারা মানেনা এবং আমাকে ও আমার পরিবারকে প্রাননাশের ভয়ভীতি দেখিয়ে আসছে।
এসময় উপস্থিত ছিলেন- মাওলানা মো.খলিলুর রহমান এর সহধর্মীনী মোসা.খাদিজা বেগম, সন্তান মোসা. আইমান, মো. আবির হোসেন, ছোট ভাইয়ের সহধর্মীনী শিউলি বেগম ও আবজাল ভুইয়ার ভাই মো. মৌজালী ভুঁইয়াসহ আরো অনেকে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/