Loading ...
  • Thu, 16 Apr 2026, 01:32 pm
আবহাওয়া ব্যানার

কুয়াকাটায় জামায়াত ইসলামের ১১ সদস্য আটক ৪ পুলিশ সদস্য আহত

নিউজ রুম / ৯৫
শনিবার, ২২ জুলাই, ২০২৩

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় উগ্রবাদী
বই ও লিফলেট সহ জামায়াত ইসলামের ১১ সদস্যকে আটক করেছে মহিপুর থানা পুলিশ।
শনিবার দুপুরে পৌর শহরের আবাসিক হোটেল আল হেরার ৩০৪ নম্বর কক্ষ থেকে
তাদের আটক করা হয়। আটকের সময় তাদের হামলায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছে।
আটকৃকতরা হলো ফরিদুল (৫৬), মোফাজ্জেল (৭৫),ফারুক (৫৭), আজিজুর রহমান
(৩৮), হান্নান (৫০), আরিফ (২৪), জাহিদুল (৪৬), শফিকুল (৩৪), এনামুল (৩৭),
হালিম হাওলাদার (৬৪) ও হারুনর রশিদ (৫৭)। আটককৃত সবার বাড়ি ঝালকাঠী
জেলায়।
কলাপাড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক জানান,
আটককৃতরা এখানে বসে বড় কর্মী সভা এবং নাশকতা করার জন্য গোপন বৈঠক করছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের সময় ৪
পুলিশ সদস্য আহত হয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/