Loading ...
  • Thu, 16 Apr 2026, 01:29 pm
আবহাওয়া ব্যানার

ভারতে প্রশিক্ষণে গিয়ে মারা গেলেন বাউফলের ইউএনও

নিউজ রুম / ৯৯১
রবিবার, ১১ জুন, ২০২৩

সঞ্জিব দাস,গলাচিপা পটুয়াখালী, প্রতিনিধি :

পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আল আমিন (৩৭) মৃত্যু বরণ করেছেন।

রোববার (১১জুন) বাংলাদেশ সময় দুপুর সোয়া ১ টার সময় ভারতের উত্তরখন্ড প্রদেশের মিশৌরিতে প্রশিক্ষণরত অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিন গত ৬ জুন প্রশিক্ষণের জন্য ভারতে যান। তিনি ২০২১ সালের ৩১ অক্টোবর বাউফলে যোগদান করেন। তার বাড়ি বরগুনা জেলার আমতলি উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী গ্রামে। তিনি ঐ একই গ্রামের মুক্তিযোদ্ধা হাসেম মাস্টারের ছেলে। তিনি দুই জমজ শিশু কন্যা সন্তানের পিতা। তার মৃত্যুর খবর বাউফলে ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার স্ত্রী বুশলা ইসলাম স্বামীর মৃত্যুর সংবাদ পাওয়ার পর কিছু সময় পর ২ সন্তান নিয়ে বাউফল সরকারি বাসভবন থেকে আমতলি উপজেলার গ্রামের বাড়ি চলে যান।

পটুয়াখালী জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভারতে বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল আমিনের লাশ বাংলাদেশে নিয়ে আসার প্রক্রিয়া চালানো হচ্ছে। পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) শেখ আবদুল্লাহ আল সাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বাউফলের ইউএনও ভারতে প্রশিক্ষণে অবস্থানকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/