সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ প্রতি বছরের ন্যায় এই বছর ও গলাচিপায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৩ তম তিরোধান উৎসব। প্রতি বছর ১৯ শে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোধান দিবসে উপলক্ষে কেন্দ্রীয় কালীবাড়ীতে সমাবেশ ঘটে হাজারো ভক্তের।
৩ জুন শনিবার শ্রী শ্রী লোকনাথ মানবসেবা সংঘ প্রতি বছরের মতো এই বছর ও পালিত হলো লোকনাথ বাবার তিরোধান উৎসব । এই উৎসব উপলক্ষে গলাচিপা কালীবাড়ীতে শ্রী শ্রী লোকনাথ মানবসেবা সংঘ গলাচিপা উপজেলা শাখার আয়োজনে পূজা করা হয়েছে।
এই বছরে আয়োজনে ছিল উষা কীর্তন, পূজা অর্চনা, বাল্যভোগ ,গীতা পারায়ন , রাজভোগ ও বিশেষ প্রার্থনা । অলৌকিক শক্তিসম্পন্ন পরম মহাপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রম্মচারীর দিব্যজীবনের অবসান ঘটে। শ্রী শ্রী লোকনাথ বাবার এই তিরোধান উৎসবে অনেক দূর থেকে ভক্তরা ছুটে আসেন গলাচিপা কেন্দ্রীয় কালীবাড়ীতে। এ বিষয়ে শ্রী শ্রী লোকনাথ মানবসেবা সংঘ গলাচিপা উপজেলা শাখার সভাপতি পরান বনিক বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও বাবার পূজা হচ্ছে । সাধারন সম্পাদক হরিপদ হাওলাদার বলেন, ভক্তদের মাঝে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে।
এ সময়ে উপস্থিত ছিলেন গলাচিপা কালীবাড়ী কমিটির সভাপতি দিলীপ বনিক, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, বনিক সমিতির সাধারন সম্পাদক তাপস দত্ত প্রমুখ।
tawhidit.top/