Loading ...
  • Mon, 15 Dec 2025, 11:54 pm
আবহাওয়া ব্যানার

কেন্দ্রীয় বিএনপি ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নে বরগুনায় জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

নিউজ রুম / ৪৪৭
শুক্রবার, ২৬ মে, ২০২৩

মোঃ শাজনুস শরীফ বরগুনা প্রতিনিধিঃ

কেন্দ্রীয় বিএনপি ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নে বরগুনায় জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ মে) বিকেলে বরগুনা জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘অনেক নেতাকর্মী রক্ত দিয়েছেন। আমাদের অনেক নেতাকর্মী প্রাণ দিয়েছেন। লাখ লাখ নেতাকর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। তারপরও আমরা ধৈর্য ধারণ করেছি। আর আমাদের ধৈর্য ধারণ করার সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘আমরা আন্দোলন করে ব্রিটিশদের কাছ থেকে দেশ স্বাধীন করেছি। পাকিস্তানিদের সঙ্গে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এখন আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করার সময় হয়েছে। যেকোনো মূল্যে এ সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে দিতে হবে।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, সহ শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ-উজ-জামান মামুন মোল্লা প্রমুখ।

উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি’র সাংগঠনিক সম্পাদক অ্যাড. বিলকিস জাহান শিরীন তিনি সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন।

সমাবেশ উপলক্ষে জেলার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে শত শত নেতাকর্মী সমাবেশে অংশগ্রহণ করেন। এ সময় বিএনপির দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/