Loading ...
  • সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন
আবহাওয়া ব্যানার

বরগুনায় জামিন না দেয়ায় বিচারকের সামনে আসামীর ভাঙচুড়

নিউজ রুম / ৮৫৩
মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

মোঃ শাজনুস শরীফ বরগুনা প্রতিনিধিঃ জামিন না দেয়ায় প্রকাশ্য আদালতে বিচারকের সামনেই এজলাসে ভাঙচুড় করেছে এক আসামী । সোমবার দুপুর দুইটায় বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম (বামনা) রাসেল মজুমদারের আদালতে মারুফ হোসেন বাবু নামে এক মাদকাসক্ত এই ঘটনা ঘটায়।

আদালত সূত্রে জানা যায়, মাদকাসক্তির কারনে নিজের মাকে মারধর করায় চলতি বছরের ৬ জানুয়ারী বরগুনার খাজুরতলার রফিকুল ইসলামের স্ত্রী হামিদা বেগম তার ছেলে মারুফ হোসেন বাবুর বিরুদ্ধে বরগুনা সদর থানায় মামলা করে। মামলার একদিন পরে পুলিশ আসামীকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করে। এরপর কয়েকটি তারিখ অতিবাহিত হলেও আসামীর মায়ের বারবার আপত্তির কারনে তার জামিন হয়নি।

মুখ্য বিচারিক হাকিম আদালতের নাজির ইব্রাহিম খলিল জানান, বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করার পরে আসামী মাথা দিয়ে করোনাকালীন সময়ে সুরক্ষার জন্য তৈরি করা কাচের বেশ্টনি মাথা দিয়ে ভাঙচুড় করে।

বরগুনা জেলা জজ আদালতের কোট ইনেসপেক্টর মারুফ হোসেন জানান, আসামী মাদকাসক্ত। আদালতে ভাঙচুড় করার সাথে সাথে দায়িত্বরত পুলিশ তাকে হেফাজতে নেয়। বিষয়টি পুলিশ সুপার ও ডিআইজি অফিসে লিখিতভাবে জানানো হবে।

ভাঙচুড়ের পরে আদালতের বিরতির সময় ঘটনাস্থলে উপস্থিত হন আদারতের বিচারকগন এ সময় সংশ্লিষ্ট আদালতের বিচারক রাসেল মজুমদার বলেন, আসামীকে তার মায়ের জিম্মায় জামিন দিতে চেয়েছিলাম কিন্ত তার মা ও মামলার বাদী তার জামিনে আপত্তি প্রদান করেন।

এই ঘটনায় আলাদা মামলা হবে কিনা জানতে চাইলে বিচারক জানান, আমরা এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেব।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/