Loading ...
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
নিরপেক্ষতায় অবিচল — www.nittokantho.com

কলাপাড়া হাসপাতালে স্ত্রীর সঙ্গে বিরোধ, শাশুড়ির মাথায় জামাতার ধারালো অস্ত্রের আঘাত

কলাপাড়া প্রতিনিধি। / ২১
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

 

কলাপাড়া প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করার অভিযোগ উঠেছে শাওন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর তিনি হাসপাতাল থেকে চলে যান।

সোমবার (২৩ নভেম্বর) রাতে কলাপাড়া হাসপাতালে এ ঘটনা ঘটে।
আহত সাথী বেগম (৪০) উপজেলার ধানখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গন্ডামারা গ্রামের মো. মোশাররফ মোল্লার স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা যায়, বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে গত ৯ দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন সাথী বেগমের মেয়ে আলিফা। মেয়ের দেখাশোনার জন্য হাসপাতালে অবস্থান করছিলেন সাথী বেগম।

সোমবার রাতে আলিফার স্বামী শাওন হাসপাতালে এসে স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হলে মেয়েকে রক্ষা করতে এগিয়ে যান সাথী বেগম। এ সময় শাওন ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। পরে ঘটনাস্থল থেকে চলে যান তিনি।
আহত সাথী বেগমকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁর মাথায় সাতটি সেলাই দেন।

অভিযুক্ত শাওন কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যাটাগরির আরো নিউজ