Loading ...
  • Wed, 15 Apr 2026, 04:29 pm
আবহাওয়া ব্যানার

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মায়ের মৃত্যুতে শ্রীবরদীতে দোয়া মাহফিল

নিউজ রুম / ১৭৫
সোমবার, ৮ মে, ২০২৩

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপির রত্নগর্ভা মা রহিমা ওয়াদুদের মৃত্যুতে শ্রীবরদীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ মে) দুপুরে শ্রীবরদী উপজেলা যুবলীগ ও কৃষক লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন সালেমের হাই স্কুল রোডের ব্যক্তিগত কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালেম, উপজেলা যুবলীগ সভাপতি,লিয়াকত হোসেন লিটন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বনিজ উদ্দিন, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সুজন রেজা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো নজরুল ইসলাম, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এসডি সোহেল রানা সহ দলীয় ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে সালাহ উদ্দিন সালেম বলেন, রহিমা ওয়াদুদ ছিলেন একজন বরেণ্য শিক্ষক ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তার মৃত্যুতে আওয়ামী লীগ পরিবার একজন অতি আপনজনকে হারিয়েছে।
পরে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গতকাল ৬ মে শনিবার রাজধানীর কলাবাগানস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির মা রহিমা ওয়াদুদ।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/