Loading ...
  • Mon, 20 Jul 2026, 07:22 pm
আবহাওয়া ব্যানার

নকল সরবরাহের দায়ে মৌলভীকে জরিমানা

নিউজ রুম / ২২৮
রবিবার, ৭ মে, ২০২৩

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী বাউফলে গণিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনে সহায়তা করার অপরাধে এক মৌলভীকে ৫হাজার টাকা জরিমানা করেছেন ভ্রমণকারী আদালত। রবিবার সকাল ১১টায় উপজেলার কালাইয়া রাব্বানিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ওই ঘটনা ঘটেছে। অভিযুক্ত ওই মৌলভী উপজেলার কালাইয়া ইউনিয়নের কোর্টপাড় ছালেহীয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী।
জানা যায়, রবিবার চলতি এসএসসি পরীক্ষার গণিত পরীক্ষা ছিল। কালাইয়া রব্বানিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষায় দায়িত্ব পালনের জন্য কোর্টপাড় ছালেহীয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মো. আল আমিনকে ৪নং কক্ষে দেয়া হয়। পরীক্ষা শুরুর পরপরই ওই মৌলভী পরীক্ষার্থীদের অসদুপায় অবলম্বনে সহায়তা করছিল। কেন্দ্রের দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা সমাজসেবা অফিসার মো. মনিরুজ্জামান ঘটনা প্রত্যক্ষ করে তাকে দায়িত্ব থেকে সরিয়ে মাদ্রাসার লাইব্রেরীতে বসিয়ে রাখেন। এ খবর জানাজানি হলে বাহিরে অপেক্ষারত অভিভাবকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় ভারপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষায় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমানকে জানান। নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মৌলভীকে ৫ হাজার টাকা জরিমানা করেন। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. বায়েজিদুর রহমান বলেন, অভিযুক্ত মৌলভী তার অপরাধ স্বীকার করায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ

tawhidit.top/