• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ন
আবহাওয়া ব্যানার

গলাচিপায় পঞ্চবটি মন্দিরে মহানাম যজ্ঞ অনুষ্ঠিত

নিউজ রুম / ১৭৭
রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় পঞ্চবটি মন্দিরে ৭দিনে ৬৪ প্রহর ব্যাপি মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চিকনিকান্দী ইউনিয়নে সূতাবাড়িয়া গ্রামে শনিবার (২২ এপ্রিল) অনুষ্ঠানের শেষ দিনে রাত ৯টায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির পদ অলঙ্কৃত করেন ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের জাতীয় সংসদ সদস্য এসএম শাহাজাদা (এমপি)। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ, উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, বিশিষ্ট সমাজসেবক ও পঞ্চবটি মন্দির কমিটির উপদেষ্টা বাবু শ্যামল দাস, সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা বাবু নিতাই দাস, গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ি কমিটির সভাপতি দিলীপ বণিক, সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী আখম জাহাঙ্গীর হোসাইনের ছেলে গলাচিপা উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাকদ আসম জাওয়াদ সুজন, ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, চিকনিকান্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবণি রায় প্রমুখ। এতে সভাপতিত্ব করেন পঞ্চবটি মন্দির কমিটির সভাপতি বাবু আইচ। এ সময় প্রধান অতিথি এসএম শাহাজাদা (এমপি) বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন ধর্মভীরু মানুষ। তিনি নিজেও যেমন তার নিজ ধর্ম পালনে সচেষ্ট থাকেন তেমনি অন্য ধর্মের প্রতিও তিনি যথেষ্ট শ্রদ্ধাশীল। তাই হিন্দু ধর্মের প্রতিটি উৎসব যাতে সফলভাবে পালন করা হয় সেজন্য তিনি প্রশাসন মহল থেকে শুরু করে সকলকে দায়িত্ববান হওয়ার পরামর্শ দিয়ে চলেছেন। আপনারা প্রধানমন্ত্রীর জন্য প্রার্থনা করবেন। যাতে তিনি সুস্থ এবং ভালো থেকে দেশকে পরিচালিত করতে পারেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/