শরিফুল হাসান,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় পাঁচশতাধিক অসহায় ও দুস্থদের মাঝে আমেনা-রশিদ ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামে বাংলাদেশ কটন এ্যাসোসিয়েশনের যুগ্ন-সাধারন সম্পাদক ও আমেনা-রশিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠিতা মোঃ ইদ্রিস আলী মোল্যার বাড়িতে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় ৫শতাধিক দুস্থ মানুষের মাঝে ইফতার ও খাদ্য-সামগ্রী বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সহকারী অধ্যাপক সুব্রত কুমার মিত্র, সালথা এসআই সৈয়দ আওলাদ হোসেন, এসআই আঃ বাছেদ, শিক্ষক সাহেবুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
ইফতার ও খাদ্য-সামগ্রী বিতরণ কালে আমেনা-রশিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইদ্রিস আলী মোল্যা বলেন, বর্তমান সময়ে দ্রব্যমূল্যের দাম বেশি হওয়ায় গরীব মানুষের জীবন যাপনে অনেক কষ্ট হচ্ছে। তাই আমার ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের মাঝে সামান্য কিছু উপহার তুলে দিলাম। আমি সমাজের বিত্তবানদের দুস্থ-গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবার আহ্বান জানাই।
tawhidit.top/