Loading ...
  • Mon, 20 Jul 2026, 07:48 pm
আবহাওয়া ব্যানার

আগৈলঝাড়ায় পানিতে পরে আড়াই বছরের শিশুর মৃত্যু

নিউজ রুম / ৫৫৩
বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

জগদীশ মন্ডল
আগৈলঝাড়া

বরিশালের আগৈলঝাড়ায় পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের এক কন্যা শিশুর মৃত্যু
বৃহস্পতিবার উপজেলার বাকাল ইউনিয়নের নওপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু দিয়া ওই গ্রামের দেবাশীষ বাড়ৈ (দেবোর) মেয়ে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে দিয়া খেলা করতে গিয়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে না পেয়ে বিভিন্নস্থানে খুঁজতে থাকে স্বজনরা।
এরপর বাড়ির পাশের পুকুরে দিয়াকে ভাসতে দেখে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রায়হান আলম জানান, পানিতে পড়ে যাওয়া শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই মৃত্যুবরণ করে


এ ক্যাটাগরির আরো নিউজ

tawhidit.top/