মোঃ শাজনুস শরীফ বরগুনা প্রতিনিধিঃ
জেলা টেক্স ফোর্সের নির্দেশনা মোতাবেক ১৯ মার্চ বরগুনার আমতলী ও বরগুনা সদর উপজেলা কর্তৃক পায়রা নদীতে মৎস্য আইন বাস্তবায়নের নিমিত্তে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত মোবাইল কোর্টের মাধ্যমে চারজন অসাধু জেলেকে ৯,৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং একটি নৌকা ১২,৬৫০ টাকায় নিলাম করা হয়।
০৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সরদার এবং বরগুনা সদর উপজেলার মেরিন ফিশারিজ অফিসার মোঃ নাজমুস সাকিব ও আমতলী থানার পুলিশ সদস্য-সহ মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দ।
জরিমানা প্রাপ্ত ব্যক্তিবর্গ হলেনঃ
(০১)আনছার মুন্সী, পিতাঃ আহম্মদ মুমিম গাজী, গ্রামঃ বুড়িরচর, উপজেলাঃ বরগুনা সদর, জরিমানাঃ ১ হাজার টাকা।
(০২)শাহীন মুন্সী, পিতাঃ শহীদ মুন্সী, গ্রামঃ বুড়িরচর, উপজেলাঃ বরগুনা সদর, জরিমানাঃ ১ হাজার টাকা।
(০৩)ইদ্রিস ফকির, পিতাঃ মজিদ ফকির, গ্রামঃ কেওড়াবুনিয়া, উপজেলাঃ বরগুনা সদর, জরিমানাঃ ২ হাজার ৫’শত টাকা।
(০৪)মেহীদী হাসান, পিতাঃ জলিল খাঁ গ্রামঃ পূর্ব কেওড়াবুনিয়া, উপজেলাঃ বরগুনা সদর, জরিমানাঃ ৫ হাজার টাকা।
tawhidit.top/