মোঃ শাজনুস শরীফ বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বশির আলম এর বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও অসদাচরণ এর প্রতিবাদে ন্যায় বিচার পাওয়ার আশায় বরিশাল রেঞ্জের ডিআইজি’র কাছে অভিযোগপত্র দাখিল করেন ভুক্তভোগী পরিবার।
মঙ্গলবার ১৪ই মার্চ এই অভিযোগপত্র দাখিল করা হয়। আর এই অভিযোগপত্র দাখিল করেন বামনা উপজেলার ৪ নং ডৌয়াতলা ইউনিয়নের দক্ষিণ ডৌয়াতলা গ্রামের প্রবাসী আলী আকবর খানের স্ত্রী আকলীমা বেগম।
অভিযোগের মাধ্যমে জানা যায়, গত ১১ ই মার্চ রোজ শনিবার বিকেল ৪ টার দিকে বামনা থানার অফিসার ইনচার্জ ওসি বশির আলম ৪ নং ডৌয়াতলা ইউনিয়নের প্রবাসী আলী আকবর খানের ছেলে কলেজ শিক্ষার্থী রাফিজ (১৯) খানকে পুলিশ দিয়ে থানায় ধরিয়ে নিয়ে যাওয়া হয়। সাথে তার মা আকলিমা বেগমকেও আনা হয়। পরে রাফিজের মা আকলিমা বেগম থানায় গিয়ে ওসিকে জিজ্ঞেস করলে তিনি জানান,আপনার ছেলে পার্শবর্তী রামনা ইউনিয়নে ৪ টি কুটার কুড়ে আগুন দিয়েছে। তাই জিঙ্গাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। পরে অসুস্থ্য শিক্ষার্থী রাফিজ খানকে নানাভাবে নির্যাতন করে রাত সাড়ে ১১ টার দিকে ৩০ হাজার টাকা ঘুষ দিয়ে ছাড়িয়ে আনা হয়।
এবিষয়ে অভিযোগকারী আকলিমা বেগম জানান,
আমার ছেলে রাফিজ খান খুবই অসুস্থ্য মানুষ। কিছু দিন আগে ওর হাটুতে অপারেশন হইছে। ওর হাটতে খুবই সমস্যা হয়। গত শনিবার মিথ্যা অভিযোগ এনে আমাকে ও আমার ছেলেকে থানায় ডেকে নেন ওসি। কেন আমাদেরকে থানায় যেতে হবে। কোন উওর না দিয়ে আমাকে ও আমার ছেলেকে থানায় নিয়ে যান পুলিশ। পরে থানায় নিয়ে ওসি আমার সাথে অনেক খারাপ আচারন করেন এবং আমার ছেলেকে নানান নির্যাতন করেন। আমার ছেলেকে কোর্টে চালান দিবে এই ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। পরে ৩০ হাজার টাকা ঘুষ দিয়ে রাত সারে ১১ টার দিকে আমার ছেলেকে ছাড়িয়ে নিয়ে আসি।
অভিযোগের বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ডিআইজি মহোদয়ের কাছে অভিযোগের বিষয় আমি জানিনা।
tawhidit.top/