Loading ...
  • Mon, 09 Feb 2026, 02:02 am
আবহাওয়া ব্যানার

প্রথমবার কলাপাড়ায় কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি’র মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

নিউজ রুম / ২১২
সোমবার, ১৩ মার্চ, ২০২৩

মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি’র মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় কলাপাড়াস্থ শহীদ শেখ কামাল অডিটরিয়ামে কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি কলাপাড়া উপজেলা শাখা ও স্থানীয় ফারিয়া (ফার্মাসিউটিক্যালস এসোসিয়েশন)’র যৌথ উদ্যোগে এ মিলনমেলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ড্রাগ সুপার মীর আব্দুর রাজ্জাক। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি কলাপাড়া উপজেলা শাখা’র সভাপতি ডা. ইব্রাহীম খলিল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির, কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি পটুয়াখালী জেলা শাখা’র সাধারন সম্পাদক গাজী শহিদুল ইসলাম শাহীন, কলাপাড়া উপজেলা সেনিটারী ও নিরাপদ খাদ্য পরিদর্শক মৃনাল কান্তি দেবনাথ ও কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি মহিপুর থানা শাখা’র সাধারন সম্পাদক আসাদুজ্জামান দিদার। সম্মনিত অতিথি হিসেবে পটুয়াখালী জেলা পরিষদ সদস্য, কলাপাড়া উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও বন্দর ব্যবসায়ী সমিতি’র সাধারন সম্পাদক ফিরোজ সিকদার, কলাপাড়া প্রেসক্লাব’র সাধারন সম্পাদক মোশারফ হোসেন মিন্টু, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব’র সভাপতি এইচ.আর মুক্তা, সাবেক সভাপতি এস.কে রঞ্জন, সাধারন সম্পাদক রাসেল মোল্লা, সাবেক অর্থ সম্পাদক মো. ওমর ফারুক, মহিলা কাউন্সিলর বিথী ও রোজিনাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এসময় কলাপাড়া উপজেলা ও পৌর শহর ওষুধ ব্যবসায়ী, ফারিয়া সংগঠনের সদস্যবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি কলাপাড়া উপজেলা শাখা’র সাধারন সম্পাদক মু. জসিম গাজী। আলোচনা সভা শেষে নৈশ্যভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/