জগদীশ মন্ডল
আগৈলঝাড়া বরিশাল
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাহুত পাড়া মধ্যে ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প ( বিডি- ০৩৫৮) এর আয়োজনে ১৩ মার্চ সকাল ১০ঘটিকায় স্থান রাহুত পাড়া মিশন স্কুল হলরুমে, শিশু অধিকার ও নিরাপত্তা বিষয়ক আলোচনা মধ্যে দিয়ে৪ দিন ব্যাপী কর্মশালার শুভ উদ্বোধন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানা নারী ও শিশু বিষয়ে হেল্প ডেস্কে দায়িত্বে থাকা এস আই মিজানুর রহমান মিশু, এসময়ে আরো উপস্থিত ছিলেন প্রকল্প ব্যাবস্থাপক ইউলিয়াম রনি বাড়ৈ,সমাজ কর্মি, হিউবাট লিংকন বাড়ৈ,মেমী মধু, আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি জগদীশ মন্ডল, উদ্বোধনী বক্তৃতায় প্রধান অতিথি সমাজের ঘটে যাওয়া বিভিন্ন অপরাধ ও শিশু অধিকার আইন নিয়ে উপস্থিত অভিবাবক দের বলেন, এবং তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে বিস্তারিত আলোচনা করেন।এসময়ে ব্যাবস্থাপক বলেন শিশু সুরক্ষা নিরাপত্তা ও বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং, দুস্ত অসহায় দের সহযোগিতা এবং ঐ শিশুদের পারিবারিক ভাবে সাবলম্বী করাই কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের মূল লক্ষ, আমারা সকলে মিলেমিশে এগুলোকে প্রতিহত করায় ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে, এবং সমাজ থেকে নির্মূল করতে হবে,তিনি আরো বলেন আমরা ইতিমধ্যে অনেক পরিবার কে সাবলম্বী করতে বিভিন্ন ধরনের উপকরণ যেমন সেলাই মেশিন গরু ছাগল শিক্ষা উপকরণ গাড়ি ক্রয় শিশুদের মাঝে ড্রেস সেট বিভিন্ন সময়ে অপুষ্টিতে ভোগা শিশুদেরকে পুষ্টিকর খাবার খাওয়ানো হেল্থ চেকাপ সহ বিভিন্ন ধরনের কর্ম পরিকল্পনা, পরিচালনা করেন সি,এম,সি,ওয়াই,চার্চ অব বাংলাদেশ।এবং আমদের পরিকল্পনা বাস্তবায়নের অর্থায়নে সুনিপুণ ভাবে কাজ করছে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ভবিষ্যতে ও এই কার্যক্রম অব্যাহত থাকবে,আমাদের আগামীকাল ১৪মার্চ সকালে বাল্য বিবাহ প্রতিরোধ আলোচনা সভা ১৫ মার্চ ইভটিজিং বিষয়াক সভা এবং ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন উদযাপন। এসময়ে সমাজকর্মী মেমী মধু উপস্থিত সকল শিশুদের অভিবাবক দের প্রজেক্টর চিত্র তে বুঝিয়ে বলেন শিশু সুরক্ষা অধিকার নিরাপত্তা নিয়ে অভিবাবকদের করনীয়।
tawhidit.top/