Loading ...
  • Tue, 20 Jan 2026, 08:22 am
আবহাওয়া ব্যানার

বরগুনায় নেশার টাকা না দেয়ায় স্ত্রীকে নির্যাতন, হাসপাতালে ভর্তি!

নিউজ রুম / ২৩৯
শুক্রবার, ১০ মার্চ, ২০২৩


মোঃ শাজনুস শরীফ বরগুনা প্রতিনিধিঃ

বরগুনায় নেশা করার জন্য টাকা এনে না দেওয়ায় রীমা বেগম(৩৫) (ছদ্মনাম) নামে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে স্বামী সবুজ ফকিরের বিরুদ্ধে।

ঘটনা ঘটেছে বুধবার ( ৮ মার্চ) রাতে আমতলী সদর ইউনিয়নের উত্তর টিয়াখালী গ্রামে।

আহত গৃহবধূকে পুলিশ উদ্ধার করে আমতলী হাসপাতালে ভর্তি করেছে।

আহত গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের হলদিয়া গ্রামের মোনা মিয়া আকন (ছদ্মনাম) এর মেয়ে রীমা বেগমের (ছদ্মনাম) সাথে আমতলী সদর ইউনিয়নের উত্তর টিয়াখালী গ্রামের হাফেজ ফকিরের ছেলে সবুজ ফকিরের সাথে ২০১৫ সালে বিয়ে হয়। বিয়ের সময় মেয়ের বাবা মোনা মিয়া আকন (ছদ্মনাম) মেয়ের সুখের কথা ভেবে সংসারের যাবতীয় মালামাল দিয়ে দেন। শ্বশুর বাড়ি থেকে নগদ পাওয়া ২০ হাজার টাকা নেশা করেই শেষ করে দেন সবুজ ফকির। এর পরও সংসারে বিভিন্ন সমস্যা কারণ দেখিয়ে স্ত্রী রীমা বেগম (ছদ্মনাম)কে বাবার বাড়ী থেকে টাকা এনে দেওয়ার জন্য মারধর করতেন। বুধবার সন্ধ্যায় স্ত্রী রীমা (ছদ্মনাম)কে বাবার বাড়ী থেকে টাকা এনে দিতে বলেন। স্ত্রী রীমা বেগম(ছদ্মনাম) বাবার বাড়ী থেকে টাকা এনে দিতে রাজী না হওয়ায় ঘরে আটকে গাছের ডাল দিয়ে মারধর করেন। এসময় সে অজ্ঞান হয়ে মাটিতে পরে যান। পরের দিন বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে ফের তাকে টাকার জন্য মারধর করেন। এক পর্যায়ে স্বজনদের মাধ্যমে পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

আহত গৃহবধূ রীমা বেগম (ছদ্মনাম) বলেন, বিয়ের পরই দেখি স্বামী নেশাখোর। নেশার টাকার জন্য মোরে ব্যামালা মাইর ধইর করে। এর মধ্যে মোর একটা পোলা হয়। হেইয়ার মুহের দিকে তাহাইয়া এতদিন চুপ কইর‌্যা রইছি। কাইল ও আইজ ২০ হাজার টাহার লইগ্যা মোরে ব্যামালা মাইর ধইর হরছে। মুই এইয়ার বিচার চাই।

অভিযুক্ত স্বামী সবুজ ফকির মুঠোফোনে স্ত্রী রীমা বেগম(ছদ্মনাম)কে মারধর এবং টাকা চাওয়ার কথা অস্বীকার করেন।

আমতলী হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মেহেরিন আশ্রাফ ঐশী বলেন, রীমার (ছদ্মনাম) তলপেটে এবং হাতে পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, নির্যাতনের খবর পেয়ে আহত গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/