Loading ...
  • Tue, 20 Jan 2026, 09:53 am
আবহাওয়া ব্যানার

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে ডাকাতি, এক জেলে গুলিবিদ্ধ, নয় জেলে নিখোঁজ

নিউজ রুম / ১৭৪
রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।

বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া এফবি ভাই ভাই ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে।
এসময় ডাকাতের ছোড়া গুলিতে খোকন হাওলাদার (৪০) নামে এক জেলে জখম হয়েছে। আহত ওই জেলেকে পাথরঘাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে।এছাড়াও আরও ৯ জন জেলে নিখোঁজ রয়েছে। এদের মধ্যে কাইযুম মাঝি,শফিকুল, কালাম ও ফরিদের নাম জানা গেছে। ট্রলারটিতে মোট ১৮ জন জেলে ছিল।

জেলেরা জানান,শুক্রবার রাতে পায়রা বন্দরের প্রথম বয়া থেকে অন্তত ৩০ কিলোমিটার গভীরে সাগরবক্ষে এ ট্রলারটি ডাকাতের কবলে পরে। ডাকাতরা সশস্ত্র অবস্থায় ট্রলারের জেলেদের জিম্মি করে প্রথমে মাছ,জাল ও জ্বালানি লুটে নেয়। এরপর তারা ট্রলারের ইঞ্জিন বিকল করে দেয়। গুলিবিদ্ধ করে জেলে খোকন হাওলাদারকে। পরদিন শনিবার বিকোলে নিদ্রাসকিনা এলাকায় অপর একটি ট্রলারের সহায়তায় গুলিবিদ্ধ খােকনসহ নয় জেলেকে নিয়ে ট্রলারটি কিনারে ফিরেছে বলে নিশ্চিত করেন। বাকি নয় জনের ভাগ্যে কি ঘটেছে জানাতে পারেননি ফিরে আসা জেলেরা।

ট্রলার মালিক মনির হোসেনের ছেলে মো. মিরাজ ও আলীপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি ইউপি চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা রবিবার এ খবর নিশ্চিত করেছেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/