কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,
পটুয়াখালীর কলাপাড়ায় মাথার উপর গাছ পড়ে মো.আলাউদ্দিন হাওলাদার (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে কলাপাড়া-আমতলীর বর্ডার সংলগ্ন পুজাখোলা নামক স্থানে এ ঘটনা ঘটে। তার বাড়ী পার্শ্ববর্তী উপজেলার আমতলীর সেকেন্দারখালী গ্রামে। সে ওই গ্রামের আবদুল খালেক হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি গাছ কাটতে গিয়ে রশি থেকে ছুটে একটি ডাল আলাউদ্দিনের মাথার উপর পড়ে। এতে সে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন তাকে আশংকাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা.জুনায়েত হোসেন খান লেলিন জানান, আলাউদ্দিনের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল । তবে তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে রোগীর স্বজনরা।
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জসিম জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।
tawhidit.top/