Loading ...
  • Sat, 02 মে 2026, 02:56 am
আবহাওয়া ব্যানার

রাজাপুরে তোফায়েল আহমেদের নির্বাচনীয় পথসভায় জনতার ঢল।

নিউজ রুম / ১০৫
বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

শফিক খাঁন, ভোলা সংবাদদাতা।।

ভোলার রাজাপুরে জননেতা তোফায়েল আহমেদের পথসভাটি জনসভায় পরিনত হয়েছে। আজ বুধবার ২০ ডিসেম্বর শত ব্যাস্ততা উপেক্ষা করে রাজাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্থাড থেকে মিছিল এসে জনতা বাজার ওবায়দুল হক বাবুল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ সহ পুরো এলাকাটি মুহুর্তের মধ্যে কানায় কানায় ভরে যায়। কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় পুরো এলাকা ও বিদ্যালয়ের ছাদ।

জনতা বাজারে বিকাল ৩ টায় পথসভা অনুষ্ঠিত হবার কথা থাকলেও উৎসুক জনতার ভিড়ে পথসভাটি জনসভায় গড়িয়ে লোকে লোকারণ্য হয়ে বিকাল ৪টায় উপস্থিত হলেন জনন্দিত নেতা তোফায়েল আহমেদ।

এসময় জেলা ও উপজেলা নেতারা বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে এবং নৌকা মার্কার পথসভা করেছে
আওয়ামীলীগ ও তার সকল অঙ্গ সংগঠনের নেতৃ বৃন্দ। ১ নং রাজাপুর ইউনিয়নের ওবায়দুল হক বাবুল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সময়ের সাথে সাথে পথসভা আস্তে আস্তে জনসমুদ্রের রূপ নেয়।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/