মো : রুবেলআলী (নাটোর) লালপুর সংবাদ দাতা।
নাটোরের লালপুরে বিলমাড়ীয়া বাজারে জমিজমা নিয়ে বিরোধের জেরে তাইফুল ইসলাম টিনু (৩০) কে জনসম্মুখে মধ্য যুগীয় কায়দায় হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে আহত করছে প্রতিপক্ষরা। গতকাল মঙ্গলবার (৩রা অক্টোবর) বিকেল সাড়ে ৫ টার দিকে বিলমাড়ীয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ গেটের সামনে এঘটনা ঘটে। আহত টিনু মোল্লা বিলমাড়ীয়া গ্রামের সলিম মোল্লার ছেলে।
আহত তাইফুল জানায়,সে বাজার থেকে বাড়ী ফিরছিল এমন সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওতপেতে থাকা প্রতিপক্ষরা লোহার রড ও হাতুড়ি দিয়ে এলোপাথাড়ি পেটাতে থাকে। এ সময় তিনি ডাকচিৎকার দিলেও প্রতিপক্ষরা ক্ষমতাধর হওয়ায় আত্মভয়ে কেউ এগিয়ে আসেনি।পরবর্তীতে টিনুর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্বজনরা জানায়,টিনু মোল্লার ডান হাত ও বাম পা ভেঙ্গে গেছে ।
এ ব্যাপারে বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী জানান,জমিজমাকে কেন্দ্র করে অনেক বার বিচার সালিশ করা হয়েছে তাতে কোন সমাধান হয়নি।আমার জানা মতে এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে।
লালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন জানান, রাতে আহতের ভাই কামরুল মোল্লা বাদী হয়ে ৭ জনকে আসামী করে অভিযোগ দায়ের করেছে । অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ঘটনার সত্যতা নিশ্চিত করে আসামীদের দ্রুত আটক করে আইনের আওতায় আনা হবে।
tawhidit.top/