Loading ...
  • Wed, 29 Apr 2026, 10:30 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়া ও রাঙাবালিতে বজ্রপাতে ৪ জন নিহত ও অর্ধশতাধিক গরুর মৃত্য

কলাপাড়া প্রতিনিধি। / ৫৪
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

 

কলাপাড়া প্রতিনিধি

পটুয়াখালীতে বজ্রপাতে এক নারী সহ ৪ জন নিহত এবং অর্ধশতাধিক গরুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার দিনের বিভিন্ন সময় ওই চার ব্যক্তির এবং গত দুই দিনে এসব গরুর মৃত্যু হয়।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর একটার দিকে কলাপাড়া উপজেলার তারিকাটা গ্রামে ভুট্রা ক্ষেতে কাজ করার সময় জহির উদ্দিনের (২৮), দুপুর দুইটার দিকে গরুরে ঘাস খাওয়াতে যাওয়ার সময় পূর্ব চাকামাইয়া গ্রামের সেতারা বেগমের (৫৫), একই সময় মাঠ থেকে গরু নিয়ে আসতে গিয়ে শান্তিপুর গ্রামের খালেক হাওলাদারের (৫৫) এবং সকাল নয়টার দিকে মাঠে গরু বাঁধতে গিয়ে রাঙ্গাবালী উপজেলার চরগঙ্গা গ্রামের সৌরভ মজুমদারের (২২) মৃত্যু হয়। এছাড়া গত দুই দিনে কলাপাড়া ও রাঙ্গাবালী সহ জেলার বিভিন্ন উপজেলার অন্তত ৫০ টি গুরুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃষ্টি এবং বজ্রপাত চলাকালীন অসচেতনতার কারনে ঘরের বাহিরে থাকায় ওই চার ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, বজ্রপাতে নিহতদের বাড়িতে গ্রাম পুলিশ পাঠিয়ে খোজ খবর নেয়া হয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/