নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া, পটুয়াখালী।।
পটুয়াখালীর কলাপাড়া হোগলা পাতা কাটাকে কেন্দ্রকরে এক নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠছে। আহত ওই নারীর নাম মোসাঃ তারাবানু (৪০)। তিনি উপজেলার চম্পাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাটুয়া গ্রামের আবাসনের বাসিন্দা। শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তারাবানু বাদী হয়ে মোঃ রিয়াজ মোল্লা (২৫), মোঃ আলমাস (৩০), মোঃ আফজাল (২৫) ও নিজাম গাজী (৪০)-কে আসামি করে কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে তারাবানু উল্লেখ করেন, তার বসতবাড়ির পাশের নিজস্ব জমিতে থাকা হুগলা পাতা অভিযুক্তরা জোরপূর্বক কেটে নিয়ে যায়। এতে বাধা দিলে তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে অভিযুক্তরা বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে তার শরীর ও মাথার বিভিন্ন স্থানে আঘাত ও জখম করে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে সরে যায়। বর্তমানে তিনি কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ ইলিয়াস তালুকদার জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
tawhidit.top/