Loading ...
  • Wed, 29 Apr 2026, 02:53 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ঘর হারানো ৪ টি পরিবার পেল টিন ও খাদ্য সহায়তা

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ২৬
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া, পটুয়াখালী, প্রতিনিধি।।

কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে পুরোপুরি ঘর হারানো ৪ টি পরিবারকে ২ বান করে টিন ১ প্যাকেট করে শুকনা খবার ও আংশিক ক্ষতি হয়েছে এমনএকটি মাদ্রাসায় ১ বান টিন ও ২ প্যাকেট শুকনা খাবার দেওয়া হয়েছে। বুধবার ২৯ এপ্রিল দুপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে ক্ষতিগ্রস্থ নীলগঞ্জের সলিমপুর গ্রামের নির্মল বিশ্বাস, বিমল বিশ্বাস, নবাবগঞ্জ গ্রামের মাধব হাওলাদার, মন্নান বয়াতি এবং চাকামইয়া ব্রিজ সংলগ্ন মাদ্রাসার মো.শহিদুলের হাতে এসব জরুরি ত্রান সহায়তা তুলে দেওয়া হয়। দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের পক্ষথেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.মোকশেদুল আলম,সিপিপি সহকারি পরিচালক আসাদুজ্জামান খান ও নীলগঞ্জ ইউনিয়নের প্রশাসক কৃষি কর্মকর্তা নাহিদ ইসলাম। এছাড়াও একই সময়ে নীলগঞ্জের নবাবগঞ্জ গ্রামের আমি শিক্ষ ক্ষতিগ্রস্ত একটি ঘরের মালিক মরিয়ম বেগমকে এক প্যাকেট শুকনা খাবার দেয়া হয়।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/