Loading ...
  • Thu, 23 Apr 2026, 12:07 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় তিন ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্টে জরিমানা ৪ লাখ

কলাপাড়া প্রতিনিধি। / ৫৮
বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

 

কলাপাড়া প্রতিনিধি ।

পটুয়াখালীর কলাপাড়ায় পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্টে তিনটি ইটভাটায় ৪ লক্ষ টাকা জরিমানা করাহয়েছে। বুধবার (২২ এপ্রিল) উপজেলার নাচনাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তামিম নূর ইসলাম। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক লোভানা জামিল। এ সময় ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন সার্বিক সহযোগিতা করে।
মোবাইল কোর্টে “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)” এর ধারা ৫(২) লঙ্ঘনের দায়ে আইনটির ১৫ ধারা মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে দেশ ব্রিকস-কে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কাঁচা ইট ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়, চিমনি ভেঙে ফেলা হয় এবং ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া ভাই ভাই ব্রিকস-কে ১ লাখ টাকা এবং মেসার্স বিসমিল্লাহ ব্রিকস-কে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশবিধি লঙ্ঘন করে অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/