Loading ...
  • Mon, 20 Apr 2026, 10:33 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা শংকর প্রসাদ অধিকারী এখনও বিপদ মুক্ত নন

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ৬০
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া।।

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী’র শারীরিক অবস্থা এখনও আশংকাজনক অবস্থায় রয়েছে বলে জানিয়েছে তার চিকিৎসকরা। এমন তথ্য নিশ্চিত করেছে কলাপাড়া হাসপাতালের তার সহকর্মীরা।সূত্র জানায়, ডা. শংকর প্রসাদ অধিকারী বর্তমানে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা এখনও সংকটাপন্ন এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল নিয়মিত তার চিকিৎসা তদারকি করছেন।
ডা.শংকরের স্ত্রী অর্পিতা হালার বলেন, যদি সরকারি গাড়ির সুবিধা থাকত, তাহলে হয়তো এমন ঝুঁকিপূর্ণভাবে মোটরসাইকেলে যাতায়াত করতে হতো না। এর আগে গত ১২ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে যাওয়ার পথে কুয়াকাটা মহাসড়কের হাজীপুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে এ মটর সাইকেল দুর্ঘটনায় মাথায় আঘাতপ্রাপ্ত হন তিনি।প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি ওষুধ কোম্পানির মোটরসাইকেলে করে যাওয়ার সময় হঠাৎ একটি গরু সড়কে উঠে পড়লে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ডা. শংকর প্রসাদ ছিটকে পড়ে যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী বেল্লাল হোসেন জানান, প্রতিষ্ঠানটিতে একটি প্রকল্পের গাড়ি থাকলেও তা দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে আছে। প্রকল্প বন্ধ থাকায় চালক ও জ্বালানি বরাদ্দ না থাকায় গাড়িটি ব্যবহার করা যাচ্ছে না।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/