Loading ...
  • Sat, 27 Jun 2026, 04:05 pm
আবহাওয়া ব্যানার

নাটোরের লালপুরে আগুনে পুড়ে ১ জনের মৃত্যু আহত ২

নিউজ রুম / ১৬০
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

রুবেল আলী,নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরের নওপাড়া গ্রামে আগুনে পুড়ে ১ জনের মৃত্যু ও ২ জন আহত হয়েছে।মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর ) রাত ৯ টার দিকে নওপাড়া গ্রামের রমজান আলীর বাড়ির একটি টিনের ঘরে আগুন লাগে। এসময় ঘরে থাকা রমজান আলীর বিধবা বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে শাহানাজ (৪৫ ) এর ঘটনাস্থলে মৃত্যু হয় । শাহানাজের মা ইয়াতন ( ৮৫ ) ও মেয়ে মাইশা ( ৮ ) কে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাইশাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে । এ ব্যাপারে লালপুর ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ার হাউজ কর্মকর্তা সাব্বির হোসেন জানান আমরা মোবাইলের মাধ্যমে রাত ৯ টার সময় সংবাদ পেয়ে সেখানে পৌঁছালে দেখা যায় এলাকার লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়ছে।
লালপুর থানার অফিসার্স ইনচার্জ উজ্জ্বল হোসেন বলেন,আমি সংবাদ পেয়ে সেখানে ফোর্স পাঠালে সরজমিনে দেখা তাদের শোয়ার ঘরে রান্না করার সময়,পাটকাঠিতে আগুন লেগে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে এবং সম্পূর্ণ বসত ঘরটি আগুনে পুরে যায় এবং ঘটনাস্থলে একজনের মৃত্য। আহত অপর দুজন কে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/