Loading ...
  • Wed, 11 Mar 2026, 02:03 am
আবহাওয়া ব্যানার

মহিপুর প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন

নিউজ রুম / ৬৬৩
শনিবার, ২৪ জুন, ২০২৩

মোঃ মাহতাব হাওলাদার, মহিপুর।।পটুয়াখালীর মহিপুর প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দীন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৪ জুন) মহিপুুর প্রেসক্লাব ও এলাকাবাসীর উদ্যোগে মহিপুর শেখ রাসেল সেতুর উপরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মহিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহতাব হাওলাদার, মহিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান,কাজী সাঈদ সহ মহিপুর -কুয়াকাটার বিভিন্ন সংবাদকর্মী ও স্থানীয় জনসাধারনরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা মহিপুর প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দীন ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এর নিন্দা জানান এবং দ্রুত সময়ের মধ্যে মামলা প্রত্যাহারের দাবি জানান।

এর আগে, জমাজমি নিয়ে বিরোধের জেদ ধরে ঐ সাংবাদিক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আদালতে দুটি মামলা দায়ের করেন প্রতিপক্ষরা।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/