Loading ...
  • Sat, 14 Mar 2026, 07:32 pm
আবহাওয়া ব্যানার

আজ সাংবা‌দিক আকাশ সাহার বাবা জিতেন্দ্র নাথ সাহার তৃতীয় মৃত‌্যু বা‌র্ষিকী

নিউজ রুম / ১১১
শুক্রবার, ২ জুন, ২০২৩

সালথা (ফ‌রিদপুর) প্রতিনিধিঃ
জাতীয় দৈনিক গনমুক্তি পত্রিকার সালথা উপজেলা প্রতিনিধি এবং সালথা প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক সাংবা‌দিক আকাশ সাহার পিতা জিতেন্দ্র নাথ সাহার তৃতীয় মৃত‌্যু বা‌র্ষিকী আজ। ২০২০ সালের ২ই জুন মঙ্গলবার বিকাল সা‌ড়ে ৪টার দি‌কে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জিতেন্দ্র নাথ সাহা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৫ মেয়ে, না‌তি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সর্গীয় জি‌তেন্দ্রনাথ সাহা ভাল ও পর‌পোকারী মানুষ ছি‌লেন, তি‌নি সালথা সাহা পাড়া সার্বজ‌নিন দূর্গা ম‌ন্দি‌রের সভাপ‌তি হি‌সে‌বে দীর্ঘ‌ দিন দায়িত্ব পালন ক‌রেন। তি‌নি সালথা বাজা‌রের বি‌শিষ্ট ব‌্যাবসায়ী হি‌সে‌বে সুনা‌মের সা‌থে ব‌্যবসা প‌রিচালনা ক‌রেন। জি‌তেন্দ্রনাথ সাহা রামকান্তপুর ইউ‌নিয়‌নের সদস‌্য নির্বা‌চিত হ‌য়ে সুনা‌মের সা‌থে দা‌য়িত্ব পালন ক‌রেন।

সর্গীয় জি‌তেন্দ্রনাথ সাহার তৃতীয় মৃত‌্যু বা‌র্ষিকী উপল‌ক্ষে শুক্রবার (২ই জুন) সকালে সালথা সদ‌রের সাহাপাড়ার নিজ বাড়িতে ধর্মীয় আচার রী‌তি পালনের মাধ‌্যমে আত্মার মঙ্গল কামনা করা হয়। স্বর্গীয় জিতেন্দ্র নাথ সাহার ছোট ছেলে সাংবাদিক আকাশ সাহা তার পিতার আত্মার শান্তি কামনা করে সকলের নিকট দোয়া ও আর্শীবাদ চেয়েছেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/