Loading ...
  • Sat, 14 Mar 2026, 03:45 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় বজ্রপাতে এক যুবক নিহত

নিউজ রুম / ২১৪
বুধবার, ২৪ মে, ২০২৩

নয়নাভিরাম গাইন (নয়ন), স্টাফ রিপোর্টার : কলাপাড়ায় বজ্রপাতে হাসান মোড়ল (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই সময়ে অপর এক বজ্রপাতে একটি গরু মারা গেছে।

বুধবার (২৪ মে) দুপুর ১২ টায় মহিপুরের ডালবুগঞ্জ ইউনিয়নের ফুলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসান ফুলবুনইয়া গ্রামের মৃত শাহজাহান মোড়লের ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যানের পুত্র মোঃ মনিরুল্লাহ জানান, ঘটনার সময় নিহত হাসান তার চাচাত ভাই দুলালের জমিতে ধান রোপনের কাজ করছিলেন। এমন সময় বৃষ্টি শুরু হলে দুলাল তাকে সহ বাড়িতে চলে যেতে চায়। এ সময় নিহত হাসান তার মাঠের মধ্যে গরু ছিল, তাই নিয়ে আসবে বলে দুলালকে চলে যেতে বলে। পরবর্তীতে হাসান গরু আনতে রওনা দিলে হঠাৎ তার মাথায় বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত হাসানের চাচাতো ভাই দুলাল বলেন, আমরা দুজনেই মাঠে কাজ করছিলাম। বৃষ্টির মধ্যে কাজ করা লাগবেনা বলে ওকে আসতে বলে আমি চলে আসি। হাসান আমাকে বলে আমি গরু নিয়ে আসতেছি। এরপর গরু আনতে কিছুদূর যাওয়ার পরই তার উপর বজ্রপাত হয়। এতে ওখানেই তার মত্যু হয়। পরে তাকে সেখান থেকে বাড়িতে নিয়ে আসি।

অপর দিকে একই সময়ে বজ্রপাতে উপজেলার মহিপুর থানার মহিপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অনিল খড়াতির একটি গরুর মৃত্যু হয়েছে বলে জানাগেছে। ঐ সময় গরুটি মাঠের মধ্যে বাঁধা অবস্থায় ছিলো।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার মোঃ আবুল খায়ের বলেন, বজ্রপাতে যুবকের মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/