সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে ৩দিন ব্যাপী বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গলাচিপা পৌর শহরের প্রাণকেন্দ্রে ৮ নম্বর ওয়ার্ড মালী বাড়িতে এ অনুষ্ঠান হয়। রবিবার (২ এপ্রিল) ছিল অনুষ্ঠানের প্রথম দিন। ওই দিন সকাল ১০ টা থেকে শুরু হয়ে মঙ্গলবার (৪ এপ্রিল) রাতে এ অনুষ্ঠান শেষ হবে বলে মন্দির কমিটি জানায়। অনুষ্ঠানকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারীর ব্যবস্থা করা হয়েছে। রবিবার সকাল ৮ টায় মঙ্গল ঘট স্থাপনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ শুচনা করা হয়। এ দিনের অন্যান্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে শ্রীশ্রী গীতা থেকে পাঠ, ভগবদ ও লীলামৃত থেকে আলোচনাসহ স্থানীয় শিল্পীদের সংগীত পরিবেশন এবং রাতে মাগুরার নাট্য সংস্থা সুজতা মন্ডল পদাবলীর শিল্পীরা তাদের সংগীত পরিবেশন করেন। এ বিষয়ে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি দিলীপ মালী বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও পদাবলী কীর্ত্তনের আয়োজন করা হয়েছে। আজ এ অনুষ্ঠানের শেষ দিন। সাধারণ সম্পাদক নির্মল মালী বলেন, দূর দূরান্ত থেকে ভক্তদের আগমণে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছে। তাদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে এবং সকলের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। এ বিষয়ে মন্দিরের প্রতিষ্ঠাতা প্রভুপাত শ্রী শ্রী প্রাণকুমার গোস্বামী বলেন, প্রতি বছর এখানে পদাবলী কীর্ত্তন হয়। ঠাকুরের বাণী এবং লীলা পদাবলীর মাধ্যমে ভক্তদের বোঝানো হয়। এ সময়ে উপস্থিত ছিলেন গলচিপা কেন্দ্রীয় কালিবাড়ি কমিটির সভাপতি বাবু দিলীপ বণিক, পূজা উৎযাপন পরিষদ গলাচিপা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, উপজেলা আওয়ামী লীগ নেতা ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি সাজ্জাদ আহমেদ মাসুদ, পূজা উৎযাপন পরিষদ গলাচিপা পৌর শাখার সভাপতি কমল সরকার, সাধারণ সম্পাদক গোপাল দেবনাথ, প্রচার সম্পাদক সঞ্জিব দাস সহ আরো অনেকে।
tawhidit.top/