Loading ...
  • Fri, 18 Sep 2026, 02:43 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ৩৪
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া, পটুয়াখালী।।

পটুয়াখালীর কলাপাড়ায় সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় কলাপাড়া উপজেলা প্রেসক্লাব’র পক্ষ থেকে কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, মোজাহার উদ্দীন বিশ্বাস ডিগ্রি কলেজের সাবেক জিএস ও সমাজ সেবক মোস্তাফিজ রহমানকে সংবর্ধনা শেষে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় কলাপাড়া উপজেলা প্রেসক্লাব হলরুমে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রেসক্লাব’র সভাপতি মো: কবির তালুকদার’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাব’র সিনিয়র সহ-সভাপতি আসলাম সিকদার, সহ সভাপতি মো.নাহিদুল হক, সাংগঠনিক সম্পাদক রেহান উদ্দিন রেহান,সদস্য এইচ আর মুক্তা, প্রচার সম্পাদক নয়নাভিরাম গাইন নয়ন।

এসময় টিয়াখালী ইউনিয়ন বিএনপির ৩ নং ওয়ার্ড সভাপতি আনোয়ার মিনা, সাধারণ সম্পাদক গাজী মো. আব্বাসউদ্দীন, অর্থ সম্পাদক মো. ওমর ফারুক, প্রচার সম্পাদক নয়নাভিরাম গাইন নয়ন, সদস্য তাজুল ইসলাম আজাদ, মো.আরিফ সিকদার, সগির হোসেন, সিয়াম আব্দুল্লাহ ও আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/