Loading ...
  • Mon, 21 Sep 2026, 08:31 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় সৌরবিদ্যুতের সুযোগ ও সম্ভাবনা নিয়ে আলোচনা সভা

কলাপাড়া প্রতিনিধি। / ২০
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
oplus_0

 

কলাপাড়া প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সুযোগ ও সম্ভবনা নিয়ে পৌর শহরের বিভিন্ন সরকারী দপ্তর ও সংগঠনের সদস্যদের সঙ্গে উপজেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম, প্রান্তজন ও ক্লিন এর আয়োজনে উপজেলা প্রশাসনের দরবার হলে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, কলাপাড়া পল্লী বিদ্যুত সমিতির ডেপুটি জেনালের ম্যানেজার শেখ আব্দুর রহমান ও প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা।
বক্তারা বলেন, বিভিন্ন বাসা বাড়ি ও সরকারী প্রতিষ্ঠানের ছাদে সৌর বিদ্যুতের স্থাপনের সম্ভাবনা তুলে ধরেন এবং সবাইকে জ্বালানীভিত্তিক বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পাশাপাশি সৌরবিদ্যুৎ স্থাপনের অনুরোধ জানান।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/