Loading ...
  • Thu, 12 Mar 2026, 05:49 am
আবহাওয়া ব্যানার

সিরাজগঞ্জে আল্লাহু আকবার বলে গলায় ছুরি চালালেন যুবক।

নিউজ রুম / ১৫৬
মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩

বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে গলায় ছুরি চালালেন যুবক।

নিজস্ব প্রতিবেদক।

সিরাজগঞ্জের শাহজাদপুরে নিজ গলায় ছুরি চালিয়ে আত্মাহুতি দিলেন সাইদুল ইসলাম লেদু (৫৫) নামের এক প্রবাসী।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে পৌর শহরের মহল্লার আইগবাড়ী পারকোলা গ্রামে এ ঘটনা ঘটে। প্রবাসী সাইদুল ইসলাম ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সাইদুল ইসলাম অবিবাহিত ছিলেন। দীর্ঘ ৩০ বছর সৌদি আরবে কর্মরত ছিলেন তিনি। করোনাকালিন সময়ে দেশে ফিরে আসেন তিনি। সাইদুলের ভাতিজি সাথি পারভিন বলেন, কাকা নিজ ঘরে ‘বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চিৎকার শুরু করেন। পরিবারের সবাই দৌড়ে গিয়ে দেখি ছুরি দিয়ে তিনি নিজের গলা কাটছেন। গলাকাটা অবস্থায় তাকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধাব৷ বলেন, গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার খবর পাওয়ার পর মরদেহটি উদ্ধার করা হয়েছে। বুধবার মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/