Loading ...
  • Fri, 17 Apr 2026, 04:26 pm
আবহাওয়া ব্যানার

শ্রীবরদীতে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

নিউজ রুম / ২২৬
সোমবার, ২০ মার্চ, ২০২৩

এসডি সোহেল রানা।

শ্রীবরদীতে ১৯ মার্চ শিক্ষা সবার অধিকার, এই হোক আমাদের অঙ্গীকার এই স্লোগান টিকে মনে প্রাণে ধারণ করে কাজ করে যাচ্ছে এক দল তরুণ ও তরুনী। সেই ধারাবাহিকতায় ১৭ই মার্চ উপলক্ষে শিক্ষার আলোই বাংলাদেশ, শ্রীবরদী উপজেলা শাখা কতৃক আয়োজিত কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয় আয়শা আইন উদ্দিন মহিলা কলেজের শিক্ষার্থীদের মাঝে। উক্ত কুইজের পুরস্কার বিতরণ অনুষ্ঠান সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন পারভীন আজাদী ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আয়সা আইন উদ্দিন মহিলা কলেজ, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব ইকবাল হোসেন মিল্লাত, প্রভাষক, ফতেপুর এম এ ফাজিল মাদ্রাসা ও উপদেষ্টা, শিক্ষার আলোই বাংলাদেশ, শ্রীবরদী উপজেলা শাখা , প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মোঃসাজিদ হাসান শান্ত প্রতিষ্ঠাতা পরিচালক, শিক্ষার আলোই বাংলাদেশ। বিশেষ অতিথি হিসাবে ছিলেন আবুল কালাম আজাদ,প্রভাষক, ব্যবস্থাপনা, উক্ত কলেজ, দেলুয়ারা পারভিন,ক্রিয়া বিষয়ক শিক্ষক উক্ত কলেজ ,সিফার মাহমুদ, সহকারি শিক্ষক, শ্রীবরদী এ পি পি আই ও প্রধান উপদেষ্টা, শিক্ষার আলোই বাংলাদেশ,শ্রীবরদী এ পি পি আই স্কুল টিম। আরো উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ বিজয়, সাধারণ সম্পাদক, শিক্ষার আলোই বাংলাদেশ শ্রীবরদী উপজেলা শাখা, কামরুন্নাহার কলি,শান্তা,সিফাত,রাফান,আশরাফুল প্রমুখ। উক্ত প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন লামিয়া আক্তার,২য়, হাবিবা জান্নাত মোহনা,৩য়, রিমা
৪র্থ,নাদিয়া নার্গিস নিশি ও ৫ম,আরজিনা আক্তার রুমি। তাদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/