Loading ...
  • Fri, 13 Mar 2026, 02:21 am
আবহাওয়া ব্যানার

পীরগঞ্জে বঙ্গবন্ধু’র জন্মদিন উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিউজ রুম / ২৫৮
শনিবার, ১৮ মার্চ, ২০২৩

মোঃ রতন মিয়া, পীরগঞ্জ (রংপুর) উপজেলা প্রতিনিধি:

রংপুরের পীরগঞ্জ পীরগঞ্জ উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৭ মার্চ (শুক্রবার) বিকালে চৈত্রকোল ইউনিয়নের শাল্টি সমস দীঘি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত খেলা অনুষ্ঠিত হয়। শাল্টি তরুণ সংঘের আয়োজনে খেলায় অংশ গ্রহন করেন মিঠাপুকুরের মকিমপুর ফুটবল একাডেমি বনাম বগুড়া পল্লীবন্ধু শিক্ষা প্রতিষ্ঠান (এম.ইউ.বি)।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র চৈত্রকোল ইউনিয়নের বাংলাদেশ আ.লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান আরিফুজ্জামান শাহ্ এছাড়া উপস্থিত ছিলেন, ইউপি সচিব রফিকুল ইসলাম, ইউপি সদস্য নুরুন্নবী ইসলাম, সুরুজ মিয়া, আব্দুর রহিম মিয়া, সংরক্ষিত মহিলা সদস্য মোসলেমা বেগমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

খেলা শেষে বিজয়ী বগুড়া পল্লীবন্ধু শিক্ষা প্রতিষ্ঠান (এম.ইউ.বি)কে একটি ৩২ ইঞ্চি এলএডি টেলিভিশন ও রানার্সআপ মকিমপুর ফুটবল একাডেমিকে একটি ছাগল (খাসি) প্রদান করা হয়।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/