Loading ...
রবিবার, ২২ নভেম্বর ২০২৬
নিরপেক্ষতায় অবিচল — www.nittokantho.com

কলাপাড়ায় জমি বিরোধে অর্ধশতাধিক ফলন্ত গাছ কাটার অভিযোগ

কলাপাড়া প্রতিনিধি। / ২০
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

 

কলাপাড়া প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় জমি নিয়ে পূর্ববিরোধের জেরে অর্ধশতাধিক ফলন্ত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের হারিপাড়া গ্রামে কুয়াকাটা-কলাপাড়া বিকল্প সড়কের পাশের ৫০ শতাংশ জমিতে এ ঘটনা ঘটে।

জমির মালিকানা দাবিদার রুকসানা বিশ্বাসের অভিযোগ, প্রায় দুই যুগ আগে ক্রয়সূত্রে পাওয়া ওই জমিতে তিনি মেহগনি, অর্জুন ও সুপারিসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন। শনিবার বিকেলে স্থানীয় রাসেল হাওলাদার, কাওসার হোসেন, আশিক ও মিজানুর রহমান জমিতে থাকা অর্ধশতাধিক ফলন্ত গাছ কেটে ফেলেন এবং জমি দখলের চেষ্টা করেন।

তবে অভিযোগ অস্বীকার করে রাসেল হাওলাদার জানান, জমি নিয়ে আদালতে মামলায় তাঁরা রায় পেয়েছেন এবং আদালতের মাধ্যমে জমি বুঝে নিয়েছেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন রুকসানা বিশ্বাস।


এ ক্যাটাগরির আরো নিউজ