মফিজুর রহমান মুবিন, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের মধুখালীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী বাজার চৌরাস্তা প্রদক্ষিণ করে পুনরায় ঈদগাহ মাঠে এসে শেষ হয়।
মধুখালী উপজেলা যুবদলের আহ্বায়ক এস এম মুক্তার হোসেনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব মো. তারিকুল ইসলাম এনামুল।
আলোচনা সভায় বক্তব্য দেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম মানিক, মধুখালী পৌর বিএনপির সভাপতি মো. হায়দার আলী মোল্লাসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
tawhidit.top/