Loading ...
  • Wed, 30 Sep 2026, 03:52 am
আবহাওয়া ব্যানার

রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ

কলাপাড়া প্রতিনিধি। / ৩৫
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

 

মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর মহিপুর থানাধীন ডালবুগঞ্জে অবস্থিত রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন-২০২৬-এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় স্কুলের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাস, অভিভাবকদের উপস্থিতি এবং অতিথিদের মূল্যবান দিকনির্দেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হাফিজুর রহমান আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের উপদেষ্টা ও কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদসার সিনিয়র শিক্ষক শাহ আলম মাস্টার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা আব্দুল মালেক হাওলাদার, উপদেষ্টা ও মিরপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মৌলভী মো. খলিলুর রহমান এবং ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোহেল হাওলাদার।

এছাড়া ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য হাফেজ মো. মহসিন, ফাতেমা আক্তার সুমনা, স্কুলের সহকারী শিক্ষক ফাইজুর রহমান, রুপালী রেশমা, মরিয়ম বেগম ও রিয়ামনিসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান। শুভেচ্ছা বক্তব্য প্রদান ও দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফলাফল প্রকাশ করেন স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক মাইনুদ্দিন আল আতিক।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও সুন্দর চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন। ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানানোর পাশাপাশি যারা প্রত্যাশিত ফল করতে পারেনি, তাদের হতাশ না হয়ে নিজেদের দুর্বলতা চিহ্নিত করে আরও মনোযোগ ও পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

ফলাফল প্রকাশের পর কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার পাওয়ার আনন্দে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক ও অভিভাবকরাও শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করেন।

স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক মাইনুদ্দিন আল আতিক বলেন, ‘শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফল করার জন্য নয়, ভবিষ্যতে সৎ, দক্ষ, নৈতিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলাই স্কুলের অন্যতম লক্ষ্য। এজন্য শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।’

ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, আনন্দময় ও নৈতিক শিক্ষা বিস্তারের লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/