Loading ...
  • Tue, 09 Jun 2026, 12:53 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় ডলফিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাহিরে, আহত ৪ জন

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ৩৪
সোমবার, ৮ জুন, ২০২৬
oplus_0

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া, পটুয়াখালী, প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় ডলফিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে  রাস্তার ঢালে পড়েগিয়ে ৪ জন আহত হয়েছে। এদের মধ্যে একটি বাচ্চার অবস্থা গুরুতর। ঘটনাটি সোমবার (৮ জুন) বিকেল সাড়ে তিনটা’র দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঢাকা- কুয়াকাটা মহাসড়কের গামইরতলা ও ঘূটাবাছার মাঝামাঝি স্থানে ঘটেছে।
স্থানীয় সূত্র জানাযায়,ডলফিন পরিবহনের গাড়িটি যার নম্বর ( বরিশাল মেট্রো ব ১১০১৪৮) কুয়াকাটা থেকে ছেড়ে চট্রগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেছিল। পথিমধ্যে ঘটনাস্থলে পৌছালো বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক’কে সাইডদিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাহিরে পড়েযায়। এসময় গাড়িতে আনুমানিক ৮ থেকে ১০ জন যাত্রিছিল। এদের মধ্যে ৪ জন আহত হয়েছে। তার মধ্যে একটি বচ্চা গুরুতর। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত বাচ্চাটিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার করা হয়েছে। গাড়ির বিষয়ে আইনানুগ কোন ব্যাবস্থা গ্রহন বা আহতদের পক্ষ থেকে কোন অভিযোগ আছে কিনা তা জানতে কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম’র মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন টি রিসিভ করেন নি। তবে ঢাকা কুয়াকাটা মহাসড়কে নিয়মিত চলাচলকারী যাত্রীদের দাবি অতি দ্রুত সড়কটি দুই লেন থেকে চার অথবা ছয়লেনে উন্নীত করা ছাড়া এমন দূর্ঘটনা কমানো সম্ভব নয় বলে মতামত সকলের।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/