Loading ...
  • Wed, 03 Jun 2026, 10:51 pm
আবহাওয়া ব্যানার

কুয়াকাটায় ভাড়া বাসা থেকে যুবকের লাশ উদ্ধার

কলাপাড়া প্রতিনিধি। / ৫২
বুধবার, ৩ জুন, ২০২৬

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কুয়াকাটায় সাইয়েদুল আবেদীন (৪২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।

মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুয়াকাটা পৌরসভার ৮নং ওয়ার্ডের পাঞ্জুপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাইয়েদুল আবেদিন বরগুনা জেলার তালতলী উপজেলা সদরের বাসিন্দা আব্দুস সালাম জোয়াদ্দারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সাইয়েদুল গত প্রায় ২০ দিন ধরে তার দ্বিতীয় স্ত্রী আয়েশাকে নিয়ে কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়ার একটি সেমি-পাকা বাসায় ভাড়া থাকতেন। আয়েশার বাড়ি লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া গ্রামে। তিনি প্রায় এক বছর আগে বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং সাইয়েদুলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার পূর্বের নাম তানছি।

ঘটনার দিন সন্ধ্যায় সাইয়েদুল বাসায় এসে তার স্ত্রী আয়েশাকে মারধর ও গালাগাল করেন। রাতের খাবার খাওয়ার পর তাদের মধ্যে আবারও পারিবারিক কলহ শুরু হয়। একপর্যায়ে রাত ১০টার দিকে তিনি স্ত্রীকে ঘরের বাইরে বের করে দিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন।

দীর্ঘ সময় পার হলেও ভেতর থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে স্ত্রী ও প্রতিবেশীরা দরজায় ধাক্কাধাক্কি করেন। কোনো উপায় না পেয়ে বিষয়টি মহিপুর থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে লুঙ্গি ও গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় সাইয়েদুলকে উদ্ধার করে। পরে তাকে দ্রুত কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহিপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ হালদার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ওই ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/