Loading ...
  • Mon, 11 মে 2026, 05:17 pm
আবহাওয়া ব্যানার

আগৈলঝাড়ায় চলমান পরিস্থিতিতে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত

সফিকুল ইসলাম বরিশাল সংবাদ দাতা।। / ৭৫
রবিবার, ১০ মে, ২০২৬

 

শফিকুল ইসলাম
বরিশাল সংবাদদাতাঃ

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে বিশেষ এক সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব লিখন বনিক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগৈলঝাড়াতে প্রচুর পরিমানে মাদকে সয়লাভ হযে গেছে। গ্রেপ্তার করার পরেও মাদক কমানো সম্ভব হচ্ছেনা। এই ধারাবাহিকতায় সকল ইমামদের মাদকের বিরুদ্ধে জুমায় মুসুল্লিদের অবগত করার অনুরোধ জানান। তিনি আরও বলেন, ভারতীয় জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন দল মুসলিম সংখ্যালঘুদের উপর যে নির্যাতনের চিত্র দেখাচ্ছে এরই ধারাবাহিকতায় বাংলাদেশী মুসলমানগন বিভিন্ন স্থানে ক্ষোভে ফেটে পড়ছে অতএব, বাংলাদেশে সকল ইমাম সাহেবদের জুমআর খুতবায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সকলকে সচেতন করার অনুরোধ করেন।
ভারতীয় সংঘাতের ছাপ যেনো বাংলাদেশে প্রভাব বিস্তার না করতে পারে সেই লক্ষ্যে সকল দায়িত্বশীল ইমাম ও খতীবগন সকলকে সচেতন করবেন।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক ভাবে ভারতীয় এই সমস্যা সমাধানের জন্য কাজ করে যাচ্ছে।
তিনি ইসলামিক ফাউন্ডেশনদের সকল শিক্ষকদের অনুরোধ করেন যে, আপনারা সকলে আপনাদের উপর নির্ধারিত দায়িত্ব সঠিক ভাবে পালন করবেন। যদি পাঠদান কর্মসূচি বাস্তবায়ন করতে না পারেন তবে রীতিমত আপনাদের কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
দৈনিক নয়াদিগন্তের সাংবাদিক শফিকুল ইসলাম।
তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন শিক্ষাকেন্দ্রে বিভিন্ন সাংবাদিকগন তথ্য সংগ্রহের জন্য যেতে পারে আপনারা আপনাদের কেন্দ্র গুলো ভালোভাবে পরিচালনা করবেন এবং তাদেরকে সকল তথ্য দিয়ে সহযোগিতা করবেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ মোয়াজ্জেম হোসেন। তিনি তার বক্তব্যে সকল শিক্ষকদের ভালোভাবে কেন্দ্র পরিচালনার কথা বলেছেন। সময়ের দিকে খেয়াল রেখে সকলের কেন্দ্র সঠিক সময় শুরু এবং শেষ করার জন্য নির্দেশ প্রদান করেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/