Loading ...
  • Mon, 15 Jun 2026, 02:22 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় প্রথম বারের মতো কৃষকদের মাঝে গোলগাছের চারা বিতরণ

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ৩৪৬
রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া।।

পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো কৃষকদের প্রনোদনা হিসেবে গোল গাছের চারা উপহার দিয়েছে কৃষিবিভাগ। ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন ও প্রণোদনা সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ গোল গাছের চারা উপহার দেয়া হয়। এর সাথে  জৈব সার,উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এ সব উপকরণ কৃষকদের বিনামূল্যে দেয়া হয়।

রবিবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদের পায়রা হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি থেকে এসব উপহার কৃষকদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক এবং কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির প্রমুখ।

এ কর্মসূচির মাধ্যমে গোলপাতার বাগান সম্প্রসারণ এবং খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাহিদ হাসান।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/