নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া,পটুয়াখালী, প্রতিনিধি।
পটুয়াখালীর কলাপাড়ায় রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগের শতাধীক কর্মী বিএনপিতে যোগদান করেছে। বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যার পরে কলাপাড়া পৌর শহরস্থ আলহাজ্ব এবি এম মোশারফ হোসেনে’র বাসভবনে আনুষ্ঠানিকভাবে এসকল কর্মীরা বিএনপিতে যোগদেয়।
এসময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কলাপাড়া,মহিপুর, রাঙ্গাবালী থেকে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবি এম মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি, হাজী হুমায়ূন শিকদার,উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কামারুজ্জামান শহীদ মাতব্বর, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির জুয়েল শিকদার,ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো.হামেদ মিয়া সহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যোগদান অনুষ্ঠানে এবিএম মোশাররফ হোসেন তাদেরকে স্বাগত জানিয়ে জাতীয় সংসদ নির্বাচনে সকলকে দলের সার্থে কাজ করার আহ্বান জানান।
উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ইউনিয়ন বিএনপির সভাপতি কামারুজ্জামান শহীদ মাতব্বর বলেন, আজকে নীলগঞ্জ ১নং ওয়ার্ডের বিএনপির সকল নেতাকর্মীর সহযোগিতায় শতাধিক আওয়ামী লীগের কর্মী বিএনপিতে যোগদান করেছে আমাদের এ ধারা অব্যাহত রয়েছে ভবিষ্যতে আরো অনেকেই যোগদান করার ইচ্ছা প্রকাশ করেছে তিনি তাদের স্বাগত জানিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির জুয়েল শিকদার বলেন,আমাদের সকলের সর্বাত্মক চেষ্টার মাধ্যমে আজকে আওয়ামীলীগের শতাধিক কর্মী বিএনপিতে যোগদান করেছে। এছাড়াও কলাপাড়ায় আরও অনেক জায়গায় বিভিন্ন দলের কর্মীরা বিএনপিতে যোগদান করতেছে। আশা করছি আরও অনেকে যোগদান করবে এমন অনেক গুঞ্জন আমরা শুনতেপাচ্ছি।
tawhidit.top/