নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া, (পটুয়াখালী)।।
পটুয়াখালীর কলাপাড়ায় বিরল প্রজাতির
একটি সজারু ধরাপড়েছে। গতকাল (৪ সেপ্টেম্বর) রাত দশটায় উপজেলার চাকামাইয়া ইউনিয়নের বেতমোর গ্রামে প্রাপ্ত বয়স্ক এ সজারুটি ধরাপরে। এসময় সজারুটি পিটিয়ে গুরুতর আহত করে স্থানীয়রা। খবর পেয়ে আহত অবস্থায় সজারুটি উদ্ধার করে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। উদ্ধার হওয়া সজারুটি দৈর্ঘ্য দুই ফুট ওজন ৭ কেজি।
উদ্ধারকারী সদস্যরা জানায়,খবর পেয়ে ঘটনাস্থল থেকে সজারুটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হচ্ছে। এটি পরিপূর্ণ সুস্থ্য হলে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসিন সাদীক বলেন,সজারুটিকে চিকিৎসা শেষে উন্মুক্ত বনে অবমুক্ত করা হবে। তবে কেউ বন্যপ্রানী নিধন করার চেষ্টা করলে তাদের আইনের আওতায় আনা হবে।
tawhidit.top/