Loading ...
  • Thu, 12 Mar 2026, 11:21 pm
আবহাওয়া ব্যানার

গনঅধিকার পরিষদ লালুয়া শাখা অফিসের শুভ উদ্বোধন

নিউজ রুম / ১৮৪
শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় গনঅধিকার পরিষদ লালুয়া ইউনিয়ন শাখা অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) শেষ বিকেলে উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতী বাজারে এ অফিস উদ্বোধন করা হয়। ফিতা কেটে নতুন অফিস উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গনঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির উচ্চতর সদস্য ও বাংলাদেশ নারী অধিকার পরিষদ সমন্বয়ক ফাতিমা তাছনিম। এতে সভাপতিত্ব করেন লালুয়া ইউনিয়ন যুব পরিষদ আহ্বায়ক মমিন আলী মন্টু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রবিউল ইসলাম অন্তর, কলাপাড়া উপজেলা যুব অধিকার পরিষদ সদস্য সচিব মো. সজিব, উপজেলা ছাত্র অধিকার পরিষদ আহ্বায়ক মো. বনি আমিন ও মহিপুর ছাত্র অধিকার পরিষদ আহ্বায়ক জাহিদ সিকদার প্রমুখ। এসময় বাংলাদেশ গনঅধিকার পরিষদ লালুয়া ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,উপজেলার লালুয়া ইউনিয়নে মমিন আলী মন্টুকে সভাপতি ও মো. রুমান হাওলাদারকে সাধারণ সম্পাদক করে যুব অধিকার পরিষদের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/