Loading ...
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
নিরপেক্ষতায় অবিচল — www.nittokantho.com

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উপকূলে বৈরী আবহাওয়া, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

কলাপাড়া প্রতিনিধি। / ১০২
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

পটুয়াখালী প্রতিনিধি।।

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। আকাশ ঘন মেঘে আচ্ছন্ন রয়েছে। জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। একই সঙ্গে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে উঠেছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়েছে। বর্তমানে এটি ঘূর্ণিঝড় আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৩০ কিলোমিটার, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৬৫ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮৮৫ কিলোমিটার এবং মোংলা সমুদ্রবন্দর থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আজ ভারতের অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঘূর্ণিঝড়টির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এর ফলে উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ পরিস্থিতিতে পটুয়াখালীর পায়রাসহ চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি মাছ ধরার ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

অপরদিকে ঘূর্ণিঝড় আকভানের দূরবর্তী প্রভাবের কারনে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত উপকূলীয় অঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।


এ ক্যাটাগরির আরো নিউজ