Loading ...
  • Fri, 20 Nov 2026, 01:20 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

কলাপাড়া প্রতিনিধি। / ৫৯
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড, সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে সাধারণ মানুষকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যার পর কলাপাড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজী হুমায়ুন শিকদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিনসহ দলের জ্যেষ্ঠ নেতারা।

মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার। বক্তব্যে তিনি আওয়ামী লীগের কর্মকাণ্ড, সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানান। একই সঙ্গে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

এ সময় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/