Loading ...
  • Fri, 20 Nov 2026, 01:20 am
আবহাওয়া ব্যানার

পটুয়াখালীতে লকডাউন ঘিরে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও বাড়িতে অগ্নিসংযোগ, আটক ২

নিত্যকন্ঠ প্রতিবেদক।। / ১৯৬
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

 

নিত্যকন্ঠ প্রতিবেদক।।

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে পটুয়াখালীতে ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর, টায়ারে আগুন, আওয়ামী লীগ নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছে। গতকাল রাত সাড়ে ৯টার পর জেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। তবে সকাল থেকে লকডাউনের তেমন কোনো প্রভাব দেখা যায়নি। স্বাভাবিক রয়েছে যান চলাচল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ৯টার দিকে কলাপাড়া বাসস্ট্যান্ডে ইউনিক পরিবহনের কাউন্টারের সামনে একটি ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে কন্টেন্ট ক্রিয়েটর আদিল (২৫) ও নিপু হাওলাদার (২০) নামে দুই যুবককে আটক করেন স্থানীয়রা। পরে গণপিটুনি দিয়ে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এদিকে একই সময়ে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া এলাকায় ককটেল বিস্ফোরণ ও একটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে। এছাড়া একই মহাসড়কের বসাক বাজার এলাকায় এবং মির্জাগঞ্জ উপজেলার বরগুনা-বরিশাল সড়কে কয়েকটি টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
অপরদিকে, রাত ১০টার দিকে পটুয়াখালী শহরের সবুজবাগ এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের বসতবাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পরে শ্রমিক লীগ নেতা খলিলুর রহমান, আওয়ামী লীগ নেতা গোলাম সরোয়ার ও সাবেক পৌর মেয়র মহিউদ্দিন আহমেদের বাসায় হামলার ঘটনা ঘটে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের টহল অব্যাহত রয়েছে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/